উদ্যোগ ফরম সহায়ক
এটি বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল সাইট নয় — শুধু ফরম পূরণের সহায়ক সেবা।

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২০ নভেম্বর ২০২৬

udyog.growskillai.tech (“উদ্যোগ ফরম সহায়ক”) পরিচালনা করে GrowSkill AI। এটি বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল সাইট নয়। আপনার তথ্য কীভাবে রাখা ও ব্যবহার করা হয়, নিচে সহজ ভাষায় লেখা হলো।

১. পেমেন্টের আগে

  • ফরমে যা লেখেন তা শুধু আপনার নিজের ব্রাউজারে (এই ফোন/কম্পিউটারে) সেভ থাকে; আমাদের সার্ভারে যায় না।
  • প্রিভিউও আপনার ব্রাউজারেই তৈরি হয়।

২. এআই সহায়ক

  • এআই সহায়কের সাথে কথোপকথন ব্যবসার অংশ লেখার জন্য Anthropic (Claude) নামের এআই সেবায় পাঠানো হয়।
  • আপনার নাম, বাবা-মায়ের নাম, NID, জন্মতারিখ, ফোন, ইমেইল, ঠিকানা বা ব্যাংক হিসাব এআই-কে পাঠানো হয় না। ভুল করে চ্যাটে লিখলেও ফোন নম্বর, ইমেইল ও লম্বা নম্বরগুলো পাঠানোর আগে মুছে দেওয়া হয়।
  • খরচের হিসাব রাখতে প্রতিটা এআই অনুরোধে কত টোকেন লাগল তা রাখা হয়; কথোপকথনের লেখা আমাদের সার্ভারে জমা রাখা হয় না।

৩. পেমেন্টের সময় যা রাখা হয়

  • “সংরক্ষণ করে রেফারেন্স কোড নিন” চাপলে পুরো ফরম (ছবিসহ), আপনার ইমেইল, আর পরে জমা দেওয়া TrxID ও পাঠানো মোবাইল নম্বর আমাদের সার্ভারে রাখা হয়।
  • এগুলো রাখা হয় যাতে পেমেন্ট যাচাই করে আপনাকে PDF দেওয়া যায়, আর পরে যেকোনো সময় আবার নামাতে বা সংশোধন করতে পারেন।
  • প্রতিবার সংশোধন করলে আগের সংস্করণও রাখা হয়, যাতে কোনো অভিযোগ এলে মিলিয়ে দেখা যায়।

৪. নিরাপত্তা

  • ফরম, ইমেইল ও মোবাইল নম্বর ডেটাবেসে এনক্রিপ্ট করে (AES-256) রাখা হয়। TrxID সাধারণ লেখায় রাখা হয়।
  • শুধু সাইটের মালিক দুই ধাপের নিরাপত্তা (পাসওয়ার্ড + অথেন্টিকেটর কোড) দিয়ে অ্যাডমিন প্যানেলে ঢুকে এগুলো দেখতে পারেন। কে কখন কী দেখেছে তার লগ থাকে।
  • সংযোগ HTTPS দিয়ে সুরক্ষিত। PDF শুধু যাচাইকৃত অনুরোধে তৈরি হয়, কোথাও খোলা অবস্থায় রাখা হয় না।
  • আপনার তথ্য কাউকে বিক্রি করা হয় না। বিজ্ঞাপনের ফল মাপতে Meta-কে যা যায় (আর যা যায় না), তা নিচে ৬ নম্বর অংশে লেখা আছে।

৫. কতদিন রাখা হয়

  • তথ্য স্বয়ংক্রিয়ভাবে মোছা হয় না — যাতে আপনি পরে যেকোনো সময় আবার PDF নামাতে পারেন।
  • সার্ভারের নিরাপদ ব্যাকআপ রাখা হয় (এনক্রিপ্ট করা অবস্থায়)।
  • বিজ্ঞাপন মাপার জন্য রাখা সংকেতগুলো (নিচে ৬ নম্বর অংশ) এর ব্যতিক্রম: কাজ শেষ হলে বা সর্বোচ্চ ৩০ দিন পরে মুছে ফেলা হয়।

৬. কুকি ও Meta Pixel (বিজ্ঞাপন মাপা)

  • ডাউনলোড যাচাইয়ের পর ২ ঘণ্টার জন্য একটা নিরাপদ কুকি রাখা হয়, যাতে PDF নামানো ও সংশোধন করা যায়।
  • Facebook/Instagram বিজ্ঞাপন কতটা কাজ করছে তা মাপতে এই সাইটে Meta Pixel ও Meta Conversions API চালু থাকতে পারে (চালু থাকলে প্রতিটা পেজের নিচে লেখা থাকে)। তখন Meta-র কুকি (_fbp, _fbc) আপনার ব্রাউজারে বসে।
  • Meta-কে যা যায়: কোন ধাপে পৌঁছেছেন (পেজ দেখা, ফরম শুরু, রেফারেন্স কোড নেওয়া, পেমেন্টের তথ্য জমা, পেমেন্ট অনুমোদন ও তার পরিমাণ), আর মেলানোর জন্য আপনার ইমেইল ও মোবাইল নম্বরের এক-মুখী হ্যাশ (আসল ইমেইল/নম্বর নয়), IP ঠিকানা, ব্রাউজারের ধরন ও Meta-র কুকি।
  • Meta-কে যা কখনো যায় না: ফরমের কোনো লেখা, নাম, NID, জন্মতারিখ, ঠিকানা, ব্যবসার বিবরণ, রেফারেন্স কোড বা TrxID।
  • Meta এই তথ্য নিজের নীতি অনুযায়ী ব্যবহার করে। Facebook-এর Accounts Center → Ad preferences থেকে আপনার তথ্য বিজ্ঞাপনে ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণ করতে পারেন।

৭. যোগাযোগ

প্রশ্ন বা অনুরোধ থাকলে রেফারেন্স কোডসহ ইমেইল করুন: